এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুষ্ঠানে মানণীয় সভাপতি হাসিনা আক্তার মহোদয়, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার অমিদুর রহমান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শাহীদুল করিম খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ও অন্যান্য শিক্ষকমন্ডলী।
মেয়ে মাসিক কালীন সুস্থ থাকার উপর একটি আর্ন্তজাতিক সেমিনার।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন সম্মানিত অভিভাবকবৃন্দ।
জুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে অদ্য ১৬/০৭/২০২৬ রোজ বৃ্হস্পতিবার আইপিএইচ স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অদ্য ২৮/০৭/২০২৬ নিপসম কর্তৃক স্বাস্থ্য শিক্ষা প্রদান-২০২৬ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্… See more
মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি ভাই আজ ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।তিনি শিক্ষক মন্ডলীর সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।তাঁর আগমনে আজ প্রতিষ্ঠান হয়েছিল উৎসব মুখর। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গুলশান শিক্ষা থানার ফুটবল টিমে আইপিএইচ স্কুল এন্ড কলেজের ০৫ জন কৃতি খেলোয়াড় অংশগ্রহণ করার গৌরব অর্জন করেছিল। তারা হলোঃ ১. মেহেদী হাসান--৮ম ২. রাতুল------৮ম ৩. সিফাত ---৮ম ৪. আরাফাত--৮ম ৫. হিমেল------৭ম গুলশান শিক্ষা থানা ফুটবল টিমের অধিনায়কের দায়িত্ব পালন করে আমাদের ৮ম শ্রেণির কৃতি খেলোয়াড় মেহেদী হাসান। আইপিএইচ স্কুল এন্ড কলেজ এই ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণে বদ্ধ পরিকর।
২০২৬-২৭ শিক্ষা-বর্ষে একাদশ শ্রেণিতে স্বল্প খরচে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) স্কুল এন্ড কলেজে ভর্তি বিজ্ঞপ্তি---
প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টিম গঠনের লক্ষ্যে আইপিএইচ স্কুল এন্ড কলেজে খেলোয়াড়দের বাছাই পর্ব চলছে।এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হলো ৯ম ও ১০ম শ্রেণির প্রীতি ফুটবল ম্যাচ। প্রতিযোগিতা, উচ্ছ্বাস আর খেলোয়াড়সুলভ মনোভাবে জমে উঠেছিল আজকের ফুটবল ম্যাচ।মাঠজুরে ছিল দারুন উত্তেজনা, দূর্দান্ত আক্রমণ, চমৎকার পাসিং আর শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি। খেলার মধ্য দিয়ে গড়ে উঠুক শৃঙ্খলা, সৌহার্দ্য, নেতৃত্ব ও সুন্দর প্রতিযোগিতার মানসিকতা। মাঠে প্রতিদ্বন্দিতা, বন্ধুত্বে ঐক্য-----এটাই হোক আমাদের খেলাধুলার সৌন্দর্য!
আজ ২৭-০৮-২০২৬ খ্রিঃ রোজ বৃ্হস্পতিবার আইপিএইচ স্কুল এন্ড কলেজের সকালের এসেম্বলির দৃশ্য। সত্যিই মনোমুগ্ধকর।
৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ স্কুল এন্ড কলেজের বালিকা দলের ফুটবল প্রস্তুতি সফলতার সাথে আজ সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ।
৫৩ তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ইনস্টিটিউট অব পাবলিক হেলথ স্কুল এন্ড কলেজ গুলশান শিক্ষা থানায় ২য় স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ। খেলোয়াড়রা যারা অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সাঁতারের বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ,রানার্স আপ হয়েছে তাদের প্রত্যেককে, শিক্ষক মন্ডলী এবং সুযোগ্য ক্রীড়া শিক্ষক জনাব বদিউজ্জামান চৌধুরী এবং জনাব কাজী মোঃ আল-আমিন কে জানাই অকৃত্রিম ভালবাসা ও শুভেচ্ছা। আশাকরি ভবিষ্যতে তাঁরা প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করবেন।
ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা-------- বিষয়ঃ সৃজনশীল প্রশ্নপত্র প্রনয়ণ ও মূল্যায়ন আলোচকঃ ১.মুহাম্মদ রেজাউল করিম- সিনিয়র শিক্ষক ২.বদিউজ্জামান চৌধুরী - মাস্টার ট্রেইনার ও ক্রীড়া শিক্ষক
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান-২০২৬।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বদরুদ্দোজা শুভ, উপপরিচালক,(উপসচিব) স্থানীয় সরকার, ঢাকা জেলা ও সভাপতি, গভর্নিং বডি, আইপিএইচ স্কুল এন্ড কলেজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ অমিদুর রহমান, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার,গুলশান ও থানা একাডেমিক সুপারভাইজার, গুলশান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ শাহীদুল করিম খাঁন।